সোনামণি অ্যাপগাইড

সোনামণি অ্যাপ শুরু করবেন যেভাবে: ধাপে ধাপে

অ্যাকাউন্ট খোলা, সোনামণিকে যোগ করা, টিকার মনে করানো, বৃদ্ধির মাপ আর প্রিমিয়াম প্ল্যান: সোনামণি অ্যাপের প্রথম দিনের সহজ গাইড।

সোনামণি অ্যাপে শিশুর টিকা, বৃদ্ধি, বিকাশ, অসুখ-ওষুধ আর ডাক্তার ভিজিটের তথ্য এক জায়গায় থাকে, সহজ বাংলায়। প্রথম দিনে কয়েক মিনিটেই সব গুছিয়ে নেওয়া যায়। এই লেখায় ধাপে ধাপে দেখানো হলো।

১. অ্যাপ নামান আর অ্যাকাউন্ট খুলুন

সোনামণি Android ফোনের অ্যাপ, Google Play থেকে নামানো যাবে। অ্যাপ খুললে প্রথমে কয়েকটি পাতায় দেখাবে অ্যাপে কী কী আছে।

এরপর ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলুন। নিয়মিত দেখেন এমন একটা ইমেইল দিন। নতুন অ্যাকাউন্টে প্রথম ২১ দিন অ্যাপের সব সুবিধা বিনামূল্যে, পেমেন্টের কোনো তথ্য লাগে না।

২. সোনামণিকে যোগ করুন

শিশুর নাম, ছেলে না মেয়ে আর জন্মতারিখ দিন। জন্মতারিখ থেকেই অ্যাপ সরকারি (EPI) টিকার তালিকা নিজে থেকে তৈরি করে নেয়।

শিশুর বয়স একটু বেশি হলে “আগের টিকা ও ভিটামিন” পাতা আসবে। জন্মের পর থেকে আজ পর্যন্ত যে টিকা আর ভিটামিনের সময় ছিল, তা সেখানে দেখাবে। যেগুলো দেওয়া হয়েছে, সেগুলোতে টিক রেখে “সেভ করুন” চাপুন।

একাধিক সন্তান থাকলে ওপরে সোনামণির নামে চেপে “নতুন সোনামণি যোগ করুন” থেকে আরেকজনকে যোগ করতে পারবেন।

আজ পাতা: আজকের খেলা আর মনে রাখার কথা
আজ পাতা: আজকের খেলা আর মনে রাখার কথা
স্বাস্থ্য পাতা: পরের টিকা কবে
স্বাস্থ্য পাতা: পরের টিকা কবে

৩. “আজ” পাতা দেখুন

অ্যাপ খুললেই “আজ” পাতা। এখানে থাকে শিশুর বয়স অনুযায়ী আজকের ছোট খেলা, আজকের কাজ আর মনে রাখার কথা। খেলা শেষে কেমন লাগল, চাইলে লিখে রাখুন।

প্রতিদিন একটা ছোট পরামর্শও নোটিফিকেশনে আসে। না চাইলে সেটিংস থেকে বন্ধ রাখতে পারেন।

৪. টিকার হিসাব আর মনে করানো

“স্বাস্থ্য” পাতায় দেখবেন পরের টিকা কবে, আর কোনটা এখনো দেওয়া বাকি। প্রতিটি টিকার ৭ দিন আর ১ দিন আগে অ্যাপ মনে করিয়ে দেয়।

টিকা দেওয়া হলে:

  1. পরের টিকার সারিতে চাপুন।
  2. তারিখ আর কোথায় দিয়েছেন লিখুন।
  3. “সেভ করুন” চাপুন। একই দিনের সরকারি টিকাগুলো একসাথে লেখা হয়ে যায়।

“টিকার তালিকা” পাতায় সব টিকা সরকারি কার্ডের মতো করে সাজানো, আর “টিকা কার্ড” চাপলে PDF পাবেন। কখন মনে করাবে, সেই সময়টা সেটিংসের “মনে করানোর সময়” থেকে বদলে নিতে পারেন।

টিকার তালিকা
টিকার তালিকা
বৃদ্ধি: WHO-র মানের সাথে তুলনা
বৃদ্ধি: WHO-র মানের সাথে তুলনা
মাইলস্টোন চেকপয়েন্ট
মাইলস্টোন চেকপয়েন্ট

৫. বৃদ্ধির মাপ লিখুন

“বৃদ্ধি” পাতায় “+ মাপ যোগ করুন” চাপুন। ওজন (কেজি), উচ্চতা (সেমি) বা মাথার মাপ, যেটা হাতে আছে লিখুন। ২ বছরের কম বয়সে শুইয়ে মাপুন। সেভ করলে WHO-র মানের সাথে তুলনা আর চার্ট দেখতে পাবেন।

একটা মাপ দেখে কিছু বোঝা যায় না; কয়েকবারের মাপে বৃদ্ধির ধারাটা দেখুন।

৬. খেলা আর মাইলস্টোন

মাইলস্টোন অংশে শিশুর বয়স অনুযায়ী ছোট ছোট প্রশ্ন আছে: সোনামণি কী কী পারে। “শুরু করুন” চেপে যা পারে তাতে ✓, যা এখনো শিখছে তাতে ✗ দিন। ফলাফলের সাথে খেলার পরামর্শ পাবেন।

৭. অসুখ, ওষুধ আর ডাক্তার

নিচের “আরও” মেনুতে পাবেন লক্ষণ, ওষুধ, ডাক্তার ভিজিট আর ডাক্তার খোঁজা। ডাক্তারের দেওয়া ওষুধ লিখে রাখলে সময়মতো মনে করিয়ে দেয়। ডাক্তার দেখাতে গেলে “ডাক্তারের জন্য সারাংশ” এক পাতায় সাম্প্রতিক অসুখ, ওষুধ, মাপ আর টিকা দেখায়।

৮. সামহা আছে পাশে

পর্দার কোণে বেগুনি বোতামটা সামহা, অ্যাপের সাহায্যকারী। কোন পাতায় কী আছে, কোনো কাজ কীভাবে করবেন, সামহা ধাপে ধাপে দেখিয়ে দেয়। বোতামটা টেনে সরানো যায়, আর চেপে ধরলে লুকিয়ে রাখা যায়।

সামহা, অ্যাপের সাহায্যকারী
সামহা, অ্যাপের সাহায্যকারী

৯. প্রিমিয়াম প্ল্যান

২১ দিনের ফ্রি সময় শেষে চালিয়ে যেতে একটি প্ল্যান বেছে নিন:

  • মাসিক: ৳১২০, ৩০ দিনের জন্য।
  • বার্ষিক: ৳৯৯৯, ৩৬৫ দিনের জন্য (প্রায় ৩১% সাশ্রয়)।

প্ল্যান দুইভাবে নেওয়া যায়:

  • ওয়েবসাইটে বিকাশ, নগদ বা রকেটে: sonamoni.app/account-এ অ্যাপের একই অ্যাকাউন্টে লগ ইন করুন। পেমেন্ট মিলিয়ে নেওয়ার পর, সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে, অ্যাপে প্রিমিয়াম নিজে থেকেই চালু হয়ে যায়।
  • অ্যাপ থেকে কার্ডে: Google Play দিয়ে।

ফ্রি সময় শেষে নিজে থেকে কোনো টাকা কাটা হয় না। প্ল্যান না থাকলেও আগের সব তথ্য দেখা আর ডাউনলোড করা সবসময় খোলা থাকে।

১০. চাইলে অনলাইন কপি রাখুন

সেটিংসের “ডেটা” অংশে “অনলাইন কপি” চালু করে “কপি রাখুন” চাপলে শিশুর তথ্যের একটি অনলাইন কপি থাকে। নতুন ফোনে একই অ্যাকাউন্টে লগ ইন করে কপিটি ফিরিয়ে আনা যায়। এটা পুরোপুরি ঐচ্ছিক।

কোনো প্রশ্ন আছে?

সেটিংসে “সাহায্য ও মতামত” থেকে সরাসরি আমাদের লিখতে পারেন, আমরা অ্যাপেই উত্তর দিই। ইমেইলও করতে পারেন: support@sonamoni.app।

সোনামণি অ্যাপ শিশুর তথ্য গুছিয়ে রাখতে সাহায্য করে; এটি ডাক্তারের বিকল্প নয়। শিশুর স্বাস্থ্য নিয়ে কোনো প্রশ্ন থাকলে শিশুর ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলুন।